Main Menu

ক্যান্টিনের খাবার খেয়ে হাবিপ্রবির ৪০ শিক্ষার্থী অসুস্থ

বৈশাখী নিউজ ডেস্ক: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ জিয়াউর রহমান (ডরমেটরি-২) হলে ‘বাটি সাপ্লাই’ খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়েছে কমপক্ষে ৪০জন শিক্ষার্থী। এদের মধ্যে গুরুতর অসুস্থ ১৯ শিক্ষার্থীকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার (৭ আগস্ট) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের তরিকুল ক্যান্টিনে ব্রয়লার মুরগি ভুনা, আলুর ভর্তা ও খিচুরি খায় অন্তত ৫০-৫৫ জন শিক্ষার্থী। পরে তারা বমি, পেট ব্যথা, পাতলা পায়খানা ও জ্বরে আক্রান্ত হয়ে পড়ে।

এদের মধ্যে ৪০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিসিন সেন্টারে চিকিৎসা গ্রহণ করে। সেখানে বুধবার (৮ আগস্ট) দিনভর চিকিৎসা করালেও অবস্থার উন্নতি না হওয়ায় ১৯ শিক্ষার্থীকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে তাদের ভর্তি করা হয়েছে। তবে আমরা আমাদের পক্ষ থেকে চিকিৎসা দিয়ে যাচ্ছি। তাদের অবস্থা বর্তমানে অনেকটা ভালো। আরও একটু সুস্থ হলে বেশ কয়েকজনকে আজ (বৃহস্পতিবার) রিলিজ দেয়া যেতে পারে।

এ ব্যাপারে হল কর্তৃপক্ষ জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। অসুস্থতা মূলত অস্বাস্থ্যকর বাটির খাবার খাওয়ার কারণে ছাত্ররা অসুস্থ হয়ে পড়েছে। হল প্রশাসন থেকে শিক্ষার্থীদের বারবার বলা হয়েছে, তাঁরা যেন বাটির খাবার না খেয়ে আমাদের ডাইনিংয়ের খাবার খায়। বাটির খাবারের চেয়ে আমাদের ডাইনিংয়ের খাবারের মান অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ। হল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ক্যান্টিন মালিক তরিকুলের সাথে কথা বলেছে। সকল হল সুপাররা মিলে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed