Main Menu

বিশ্ব আদিবাসী দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস। ‘আদিবাসী জাতিসমূহের দেশান্তর প্রতিরোধে সংগ্রাম’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটেও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নানা কর্মসূচির আয়োজন করেছে।

এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ জানিয়েছেন, দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হবে এবং বিকেল ৪ টায় সচেতন নাগরিক কমিটি সনাক ও একডোর আয়োজনে মীরবক্সটুলাস্থ সনাক অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed