বিশ্বনাথে কৃষানীর তিনটি গরু চুরি
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক কৃষানীর তিনটি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। ৭ আগষ্ট মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব শ্বাসরাম গ্রামের মৃত সিদ্দেক আলীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এতে দুটি ষাড় ও একটি গাভী চোরদল চুরি করে নিয়ে যায়। যার মূল্য আনুমানিক ১ লাখ টাকা।
জানা গেছে, বিশ্বনাথ সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের মৃত সিদ্দেক আলীর স্ত্রী গত মঙ্গলবার সন্ধ্যায় তার তিনটি গরু বাড়ির নিজ গোয়াল ঘরে তালা মেরে রাখেন। কিন্তু আজ বুধবার সকালে গোয়াল ঘরে তালা ভাঙা এবং গরুগুলো দেখতে পাননি। ধারনা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোনো এক সময় চুরদল তিনটি গরু চুরি করে নিয়ে যায়। এতে ওই কৃষানীর প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। গরু চুরি ঠেকাতে এলাকায় পুলিশি টহল জোরদার রয়েছে বলে তিনি জানান।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed