সুনামগঞ্জ সীমান্তে ২৬১ বোতল ভারতীয় মদ জব্দ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিপুর ও বিশ্বম্ভরপুর সীমান্তে চারটি পৃথক অভিযান চালিয়ে প্রায় চার লাখ টাকার ভারতীয় মাদকের চালান জব্দ করেছে বিজিবি। তবে এসব ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
২৮-বর্ডারগার্ড ব্যাটলিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসান পিবিজিএম (পিএসসি) বুধবার জানান, তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির বিজিবির টহল দল বাঁশতলা এলাকা থেকে ৪৭ বোতল ও রঙ্গুছড়া থেকে ২২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করেছে।’
উপজেলার বীরোন্দ্রনগর কোম্পানী সদরের বিজিবির টহল দল পৃথক অভিযানে সীমান্তের রঙ্গুছড়া থেকেই ৪৭ বোতল ভঅরতীয় অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করেছে।’
অপরদিকে উপজেলার টেকেরঘাট কোম্পানী সদরের বিজিবির টহল দল ট্যাকেরঘাট এলাকা থেকে ৯৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করেছে।’
এছাড়াও পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা বিওপির বিজিবির টহল দল সীমান্তের চেংবিল এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করেছে।’ বিজিবির দাবি জব্দকৃত ২৬১ বোতল মদের মুল্য প্রায় ৩ লাখ ৯১ হাজার ৫শ টাকা।
এদিকে বিজিবির চারটি অভিযোনে বিপুল পরিমাণ ভারতীয় মাদকের চালান জব্দ করা হলেও এসব মাদক চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed