Main Menu

ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে সুজন মিয়া (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা মাধবপুর গ্রামের আহমদ আলীর পুত্র।

জানা যায়, রোববার (৫ আগস্ট) দিবাগত রাত ৯ টায় সে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে পরিবারের লোকজন তাকে অনেক ডাকাডাকি করলে তার কোন সারা শব্দ মেলেনি। তখন জানালার ফাঁক দিয়ে তাকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

বিষয়টি পুলিশকে জানালে সোমবার (৬ আগস্ট) সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে সে দীর্ঘ দিন ধরে মানষিক ভারসাম্যহীন অবস্থায় ছিল।

ওসমানীনগর থানার এস আই সাইফুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed