Main Menu

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে জহুর উদ্দিন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে উপজেলার প্রশ্চিম দক্ষিণ ভাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।

জহুর উদ্দিন দক্ষিণভাগ ইউনিয়নের মৃত তবারক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে জহুর উদ্দিন ঠেলাগাড়ি নিয়ে প্রশ্চিম দক্ষিণভাগ এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি । পরে স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানারএসআই অমিতাব দাস চৌধুরী বিষয়টি নিশ্চিত করে করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed