Main Menu

কুমিল্লার এক মামলায় খালেদা জিয়ার জামিন

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৬ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ১ আগস্ট ওই আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হয়। এ বিষয়ে আদেশের জন্য আজকের (৬ আগস্ট) দিন ধার্য করেন হাইকোর্ট।

গত ২৩ জুলাই খালেদা জিয়ার করা জামিন আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্ট নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছিল। পরে এ মামলায় গত ২৫ জুলাই কুমিল্লা জেলা ও দায়রা জজ কেএম সামছুল আলম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। এ আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে আপিল করেন। সঙ্গে জামিন আবেদনও করা হয়।

Share





Related News

Comments are Closed