Main Menu

টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: শক্তিশালী উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ আগস্ট) সকালে সাকিব-তামিমদের জয়ের পরপরই অভিনন্দন বার্তা পাঠান তিনি।

প্রধানমন্ত্রী তার অভিনন্দনবার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হয়। সিরিজের দুই ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জেতায় সোমবারের ম্যাচটি ছিলো অঘোষিত ফাইনাল।

ম্যাচে বাংলাদেশের দেয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭ ওভার ১ বলে ৭ উইকেটে ১৩৫ রান তোলার পর হঠাৎ বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়।

খেলা যখন বন্ধ হয় তখন জয়ের জন্য ক্যারিবীয়দের দরকার ছিল ১৭ বলে ৫০ রান। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়াতে পারেনি। তবে বৃষ্টি আইনে বাংলাদেশই এগিয়ে ছিল। যে কারণে ডার্কওয়ার্থ-লুইস মেথডে বাংলাদেশকে ১৯ রানে জয়ী ঘোষণা করা হয়।

তিনম্যাচ সিরিজের দুইটি ম্যাচে জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা। এর আগে একদিনের সিরিজটাও নিজেদের করে নিয়েছে টাইগাররা।

Share





Related News

Comments are Closed