বাসের অগ্রিম টিকিট মঙ্গলবার থেকে
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে রাজধানীসহ সারা দেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে গণপরিবহনে অচলাবস্থার কারণে আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের বাসের আগাম টিকিট মঙ্গলবার (৭ আগস্ট) থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
এর আগে ৫ আগষ্ট রবিবার পূর্বনির্ধারিত দিনে টিকিট বিতরণ স্থগিত করেছিলেন বাস মালিকরা।
সোমবার (৬ আগস্ট) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে আগামীকাল মঙ্গলবার থেকে ঈদ টিকিট বিক্রি শুরু হবে।
হানিফ, এসবি সুপার ডিলাক্স, এনা, গ্রিনলাইন, শ্যামলী পরিবহন, এসপি পরিবহনসহ বিভিন্ন পরিবহন কর্মকর্তারা টিকিট বিক্রির বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবহন মালিকদের অনেকেই জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বর্তমানে বাসের শিডিউল বিপর্যয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চালু হবে। তখন শিডিউল ঠিক করে বাসের অগ্রিম টিকিট দেয়া হবে।
গত রবিবার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন স্কুল ও কলেজের দুই শিক্ষার্থীর নিহত হয়। এরপর ঘাতকদের বিচারসহ ৯ দফা দাবিতে রাজধানীসহ সারাদেশে আন্দোলন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ আন্দোলনে ফলে প্রায় পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ফলে পরিবহন মালিক সমিতি নিরাপত্তার কারণে পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed