বাবা ডিপজলের যোগ্য কন্যা ওলিজা!
বিনোদন ডেস্ক: বাবার দেখানো পথেই হাঁটছেন ওলিজা মনোয়ার। বাবা দেশের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, প্রদর্শক মনোয়ার হোসেন ডিপজলের মতোই সিনেমা তার ধ্যানজ্ঞান।
বিদেশ থেকে চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার আর প্রসথেটিক মেকাপের ওপর উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেই একটি চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলেন। কিন্তু বাবার অসুস্থতার জন্য সেটা বন্ধ হয়ে আছে। ওলিজা বলেন, বাবা এখন সুস্থ। অচিরেই নতুনসহ বেশ কয়েকটি সিনেমার কাজ শুরু করব।
শুধু সিনেমা নয়, ওলিজা মনোয়ার ফ্যাশন, ওয়েব ডিজাইন, ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের ওপরও প্রশিক্ষণ নিয়েছেন দেশের বাইরে। সম্প্রতি বিয়ে করেছেন তারকা বাবার আদরের এই মেয়ে। বিয়ের বিষয়ে ওলিজা জানান, জীবনের প্রথম পছন্দ এবং বিয়ে। এমনকি আমার পুরো পরিবারের ভেতরেও এটাই প্রথম পছন্দের বিয়ে।
এরই মধ্যে নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ওলিজা মনোয়ার। বায়িং হাউস শুরু করেছেন। নিজের পার্লার, ফ্যাশন ডিজাইন হাউস তো রয়েছেই। সামনে শুরু করবেন সিনেমার কাজ।
সবমিলিয়ে ওলিজা বলেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আব্বুকে নিয়ে সিঙ্গাপুরে ডাক্তারের সঙ্গে মিটিং করতে হবে। তারপরই আমাদের ইচ্ছে আছে সিনেমার কাজ পুরোদমে শুরু করার। আব্বু সবসময় সিনেমায় কাজ করতে চান।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More




Comments are Closed