খসরুর সঙ্গে ‘আলাপে’ থাকা নওমি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপদ সড়ক দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথন ছড়িয়ে পড়ে। তার সঙ্গে মুঠোফোনে কথোপকথনকারী মিলহানুর রহমান নওমিকে আটকের অভিযোগ করেছে তার পরিবার।
নওমির বাবা কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরুজ এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘রোববার সকালে ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক তাদের কুমিল্লাস্থ গ্রামের বাড়ি উনাইসারে যায়। সেখানে নওমিকে না পেয়ে বরুড়ার দেওগ্রামে তার ফুফুর বাড়িতে যান। সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায়।’
সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘নওমি লন্ডন থেকে বার এট ল’ ডিগ্রি নিয়ে এসে বর্তমানে জুনিয়র আইনজীবী হিসেবে ঢাকায় কাজ করছেন।’
প্রায় ৬ মাস আগে নওমি লন্ডন থেকে দেশে ফিরেছেন। এক সপ্তাহ আগে পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানের কাজে ঢাকা থেকে বাড়িতে এসে তিনি অবস্থান করছিলেন।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ বলেন, ‘ঢাকা থেকে ডিবির একটি টিম এসে নওমিকে আটক করে নিয়ে গেছে।’
তবে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মু শাহ আবিদ হোসেন বলেন, ‘আমরাও এমন একটি বিষয় শুনেছি, খোঁজ নিয়ে দেখছি। যেহেতু আলোচিত ঘটনা, আটক করা হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’-খবর পরিবর্তন ডটকম
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed