শাবিতে আন্দোলন থেকে আটক ৯
শাবি প্রতিনিধি: রাজধানীর ধানমন্ডির ঝিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা।
এ আন্দোলনের ভেতর থেকে বহিরাগত সন্দেহে এক যুবদল কর্মীসহ ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে তিনজন শিক্ষার্থী ও অন্যরা স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানা যায়। আটকের বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।
তিনি জানান, আটককৃতরা সকলে ক্যাম্পাসের বাইরের। আন্দোলনের সময় তারা শাবি শিক্ষার্থীদের ছবি ও ভিডিও করছিল। এরা অতি উৎসাহী। তবে তারা সকলে আশপাশের লোকজন বলে জানান তিনি।
জালালাবাদ থানার সেকেন্ড অফিসার দিবাংশু পাল বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে তাদের উপস্থিতি সন্দেহ হওয়ায় শিক্ষার্থীরা তাদেরকে আটক করে পুলিশে দেয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।
শাবি প্রক্টর জহির উদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছে। তবে আন্দোলনে বহিরাগত সন্দেহে শিক্ষার্থীরা তাদেরকে আটকিয়ে পুলিশে দিয়েছে।
এর আগে ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল ৮টা থেকে শাবির প্রধান ফটকের সামনে অবস্থান করে ধর্মঘট পালন করে শাবির সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেতর সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় প্রশাসনিক কার্যক্রমে কোনোরকম অচলবস্থা সৃষ্টি হয়নি।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed