ইবিতে ‘নদী ও জীবন’ বিষয়ক সেমিনার
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘নদী ও জীবন: সুরক্ষা কৌশল এবং আমাদের অঙ্গীকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রিভারাইন পিপল ইসলামী বিশ্ববিদ্যালয় ও জাতীয় নদী রক্ষা কমিশনের যৌথ আয়োজনে শনিবার বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
এসময় আলোচক হিসেবে প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুবর রহমান এবং পরিসংখ্যান বিভাগের সভাপতি ও রিভারাইন পিপল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আলতাফ হোসেন রাসেল উপস্থিত ছিলেন। এছাড়াও শুভেচ্ছা রাখেন রিভারাইন পিপল ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহবায়ক প্রফেসর ড. মো: রবিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোছা: রওশন আরা।
আলোচনায় আলতাফ হোসেন রাসেল বলেন, ‘ নদী আমাদের অঞ্চলের প্রাকৃতিক বাস্তবতা। নদী ও আমাদের সঙ্গে যে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যে সুসম্পর্ক ছিলো তা আজ আর নেই। যে কারণে বাংলাদেশ এখন প্রাকৃতিক বাস্তবতার তুলনামূলক সুবিধা নিতে পারছেনা।’
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘আমাদের দেশের নদীগুলোর নাব্যতা কমে গেছে। নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং এর বিকল্প নেই। ভবিষ্যতে পানির ডিজেস্টার হবে বড় ডিজেস্টার। বেশিরভাগ গবেষকরাই বলছেন তৃতীয় বিশ্ব যুদ্ধ হবে পানি নিয়ে।’
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed