বিশ্বনাথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বিশ্বনাথ প্রতিনিধি : রাজধানীতে বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে শনিবার সিলেটের বিশ্বনাথে শিক্ষার্থীরা মিছিল-মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবি তুলে ধরে সেগুলো বাস্তবায়নের দাবি জানান তারা।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্বনাথ ডিগ্রি কলেজ গেইটের সামন থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে স্থানীয় বাসিয়া সেতুর ওপর মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। প্রায় ঘন্টাখানিক তারা রাস্তায় অবস্থান নিয়ে ফের কলেজ ক্যাম্পাসে চলে যায়।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানায়, আমরা নিরাপদে চলাচল করতে চাই। আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের দাবি মানতেই হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed