ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আরো ১জনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দোয়ারাবাজারের একই পরিবারের ৭ জন নিহতের পর আহত আরো এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে।
গত ২৬ জুলাই বিকালে দোয়ারাবাজার থেকে বিয়ে করার উদ্দ্যেশ্যে নোয়াখালী যাওয়ার পথে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় বর আনসার আলী ও তাঁঁর পরিবারের ৬ সদস্যসহ ৭ জন মারা যায়। আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয় বরের চাচা নজির আলী (৬৫)-কে। বুধবার (১ আগস্ট) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২ আগস্ট) বিকেলে মুকিরগাঁও গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
শোকাহত পরিবারের পাশে সমবেদনা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক। শুক্রবার তিনি নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খোজ খবর নেন এবং সরকারী ভাবে তাদের সহায়তার আশ্বাস দেন। এসময় সাথে ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মো.আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেতা আব্দুল ছাত্তার,আন্জব আলী, ইউছুফ আলী জাকির হোসেন,আব্দুল কাদির, সেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান রুবেল প্রমুখ।
প্রসঙ্গত, ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার নরসিংপুর ইউনিয়নের মুকির গাঁও গ্রামের মৃত জমির আলীর ছেলে আনসার আলী (বর)(২৬), তার ভাই আমীর আলী(৩৫) ও আরব আলী (২০), ভগ্নিপতি ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামের মিরাস আলী (৩৫)। বরের নিকটাত্মীয় স্ত্রী তিন সন্তানের জননী পারভীন আক্তার(২৭) ও তার শিশু কন্যা জাহানারা বেগম (৫), ফুফাতো ভাই আনফর আলী (২৬)। দুর্ঘটনার সাতদিন পরে নাজির আলীর (৬৫) মৃত্যু হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed