ডাউন ছিল ফেইসবুকের সার্ভার
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সময় শুক্রবার (৩ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফেইসবুক ব্যবহারকারী তাদের নিজেদের হোমপেজে প্রবেশ করতে পারছিলেন না।
এসময় ব্যবহারকারীরা লগ-ইন থাকলেও ‘সরি সামথিং ওয়েন্ট রং’, ‘দ্য পেইজ নট রিচ’ ও সাদা পেইজ প্রদর্শিত হচ্ছিলো। এমন কি নতুন করে অনেক ব্যবহারকারী লগইন করার সুযোগও পাচ্ছিলেন না। এছাড়া ম্যাসেজ অপশনে গেলে সাদা পেইজ প্রদর্শিত হচ্ছিল।
বাংলাদেশের সাথেসাথে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রর ব্যবহারকারীরা একই সমস্যার সম্মুখীন হয়েছেন বলে ব্রিটিশ গণমাধ্যম ডেইলিস্টার ইউকে তার এক প্রতিবেদনে জানায়।
প্রতিবেদনে আরো জানানো হয়, এই পরিষেবাটির সমস্যা যুক্তরাজ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রে ও জাপানেও হচ্ছে। এজন্য ফেইসবুককে এ বিষয়ে রিপোর্ট করা হয়েছে।
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed