স্বামীর গুলিতে নিহত অভিনেত্রী রেশাম খান
বিনোদন ডেস্ক: দাম্পত্য কলহের জের ধরে স্বামীর গুলিতে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের মঞ্চ অভিনেত্রী ও গায়িকা রেশাম খান।
গতকাল বুধবার (১ জুলাই) দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। ঘাতক স্বামীর নাম ফাওয়াদ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ ধারণা করছে- পারিবারিক দ্বন্দ্বের কারণেই রেশামকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই স্থানীয় থানায় অভিযোগ করেছেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মার্দান এলাকায় গায়িকা সাম্বালকে গুলি করে হত্যা করা হয়।
« ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি শুক্রবার (Previous News)
(Next News) জবি ছাত্র আরিফকে হত্যার অভিযোগ »
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed