শমশেরনগর বাজারে চাল খুলে দোকানে চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চৌমুহনায় একটি দোকানের উপরের চাল খুলে চুরি সংঘঠিত হয়। বুধবার (১ আগষ্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
দোকানী শহিদুল ইসলাম (কালা) জানান, বুধবার রাত সাড়ে ১২টায় তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। বৃহষ্পতিবার সকাল ৯টায় দোকান খুলে দেখেন উপরের টিনের চাল খুলে চোর প্রবেশ করে নগদ ৩ হাজার টাকাসহ ৬০ হাজার টাকা মূল্যমানের দামি সিগারেট নিয়ে গেছে। তিনি আরও বলেন, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সন্ধ্যায় রাত্রীকালীন পাহারদারদের উপস্থিত রেখে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি থানায় কোন অভিযোগ করেননি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী চাল খোলে দোকান চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, দোকানী লিখিত অভিযোগ দিলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed