Main Menu

ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে পা গেল যুবকের

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পা হারিয়েছেন রাসেল আহমদ নামে এক যুবক। মঙ্গলবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রাসেল মাইজগাঁও উপজেলার লামারবাড়ি এলাকার বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার রাতে বাজার খরচ নিয়ে বাড়ি ফিরছিলেন রাসেল। পথে মাইজগাঁও স্টেশনে রেললাইন অতিক্রম করার সময় ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলেন, ট্রেনে কাটা পড়ে পা হারালেও প্রাণে বেঁচে আছেন রাসেল। হাসপাতালে নেওয়ার পর তার শরীরে জরুরিভাবে অস্ত্রপচার করা হয়।

Share





Related News

Comments are Closed