ছাতকে এক রাতে একাধিক গাড়ীর যন্ত্রাংশ চুরি
ছাতক প্রতিনিধি: ছাতকে একই রাতে একাধিক গাড়ীর যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। চুরিকৃত এসব যন্ত্রাংশের বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। জাউয়া বাজারের সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকার পরও গাড়ীর যন্ত্রাংশ চুরির ঘটনায় গাড়ী মালিকদের মধ্যে দেখা দিয়েছে আতংক।
স্থানীয় সূূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ জুলাই) রাতে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের সাউদের গাঁও গ্রামের মজম্মিল খান তার মালিকানাধীন শাহ দামড়ী কন্ট্রাকশনের একটি ট্রাফি ট্রাক্টর গাড়ী প্রতিদিনের ন্যায় জাউয়া পূর্ব গরু বাজারে রেখে যান। চোরেরা রাতের কোন এক সময় গাড়ীর সেলফ ডায়নামো খুলে চুুরি করে নিয়ে যায়। ডায়নামোর বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
একই রাতে জাউয়া বাজার ইউনিয়নের রাউলী গ্রামের ফয়জুুল ইসলাম মকুর বাড়ী থেকে তার মালিকানাধীন ৫টি ব্যাটারিচালিত টমটম গাড়ীর ২০টি ব্যাটারি চোরেরা চুরি করে নিয়ে গেছে। ব্যাটারির বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। একই রাতে রাউলী গ্রামের রসক আলীর বাড়ী থেকে একটি এইচ পিকআপ গাড়ীর ২টি টায়ার খুলে চোরেরা নিয়ে গেছে। যার বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
বিষয়টি জাউয়া বাজার পুুলিশ তদন্ত কেন্দ্রকে জানালে এস আই মোক্তার ও এএসআই আং মান্নান বুধবার দুপুুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed