রাজধানীতে বাসচাপায় ৩ শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার বিমানবন্দর সড়কে বাসের চাপায় তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৯ জুলাই) দুপুরে হোটেল র্যাডিসনের সামনে মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক ভাবে নিহতদের মধ্যে ২ জনের নাম জানা যায়, তারা হলেন, আবদুল করিম (১৬) ও দিয়া (১৫)। নিহত করিম শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও দিয়া একই কলেজের একাদশের শিক্ষার্থী ছিলেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। এদের মধ্যে ছয়জনকে নিকটস্থ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং বাকি ছয়জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনার পর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে।
এ সময় সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয় বলে ক্যান্টনমেন্ট থানার এএসআই রেজাউল ইসলাম জানান।
জানা যায়, ঘটনার সময় শিক্ষার্থীরা র্যাডিসনের গ্যাপ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন, অনেকে বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জাবালে নূর পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
এই খবর পেয়ে শিক্ষার্থীরা বেরিয়ে এসে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ ছাত্ররা কয়েকটি যানবাহনে ভাঙচুরও চালায়।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, বিক্ষোভের কারণে ওই সড়কের যানবাহনকে অন্য সড়ক দিয়ে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed