পাঠাওয়ের গাড়িতে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: এক যাত্রীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে মিজানুর রহমান (৩৩) নামে পাঠাও সার্ভিসের এক গাড়ি চালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ।
রোববার (২৯ জুলাই) সকালে বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান কুমিল্লা জেলার দাউদকান্দি বেপারিবাড়ি এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের বন্দর নিউমুরিং আবাসিক এলাকায় থাকেন।
পাহাড়তলী থানার উপ পরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ওই তরুণী (২৫) চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ করছেন।
তিনি বলেন, গত ২৪ জুলাই মঙ্গলবার তিনি মেডিকেল কলেজে যাওয়ার জন্য পাঠাও কল করেন। পরে পাঠাও চালক মিজানুর রহমান ওই তরুণী যাত্রীকে গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়িতে করে রওনা দেন বন্দরটিলা এলাকা থেকে। বৃষ্টি পড়ায় রাস্তায় জ্যামের অজুহাতে ওই চালক মেডিকেলের দিকে না নিয়ে পাহাড়তলী টোল রোডে নির্জন জায়গায় নিয়ে যান এবং পেছনের আসনে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
তিনি আরও বলেন, ওই তরুণী একপর্যায়ে গাড়ি থেকে বের হতে সক্ষম হন। পরে ওই তরুণী চিৎকার করলে গাড়িতে থাকা মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে পালিয়ে যান মিজানুর রহমান।
এসআই আরও বলেন, এ ঘটনার পর ওই তরুণী আমাদের কাছে অভিযোগ করেন। প্রযুক্তির সহায়তায় রোববার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed