কমলগঞ্জে ১০দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ইজাদুর ইসলাম (১৫) নামের এক মাদ্রাসা গত ১০দিন ধরে ছাত্র নিখোঁজ রয়েছে। গত ২০ জুলাই শুক্রবার বিকালে আসরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়।
নিখোঁজ ইজাদুর রহমান উপজেলার শমশেরনগর ইউনিয়নের হাজীনগর গ্রামের ইউসুফ মিয়া ও হালিমা বেগমের ছেলে। সে কমলগঞ্জের আহমদনগর দাখিল মাদ্রাসায় হাফিজিয়ায় পড়াশুনা করে।
এ ঘটনায় ইজাদুরের মা হালিমা বেগম গত ২৬ জুলাই বৃহস্পতিবার রাতে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নম্বর ১২১৫।
কমলগঞ্জ থানায় দায়েরকৃত ডায়েরী সূত্রে জানা যায়, আসরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে হাজীনগর জামে মসজিদে যায়। পরে সে আর বাড়িতে ফেরত না আসায় পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও ইজাদুরের কোন সন্ধান পাওয়া যায়নি। ইজাদুর নিখোঁজের পর তার মা ও বাবা প্রতিনিয়ত ফিরে আসার অপেক্ষায় প্রহর গুণছেন।
কেউ তার সন্ধান পেলে (মোবাইল নম্বর: ০১৭৭৩ ৩৫৪৩২৯) এই মোবাইল নম্বরে জানানোর অনুরোধ করেছেন তার পরিবার।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed