দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী সাঁড়াশি অভিযান। অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত দেশের দুই জেলায় মাদকের কারবারে জড়িত দুইজন র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এসব ঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।
রাজশাহী: রাজশাহী নগরীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
শনিবার (২৮ জুলাই) রাত ১২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবগংগা এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে র্যাব। এসময় মাদক বিক্রেতারা টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক মাদক বিক্রেতার মৃত্যু হয়। লাশটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহরাব হোসেন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন।
রবিবার (২৯ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে ইউনিয়নের ছত্রভোগ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার এএসপি মহিতুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছিলাম ছত্রভোগ গ্রামে একটি মাদকের বড় চালান লেনদেন হবে। সেই সূত্র ধরে অভিযান পরিচালনা কালে কিছু দুর্বৃত্ত আমাদের আভিযানিক দলটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আমাদের দুই সদস্য এএসআই রেজাউল ও সিপাহি কামরুজ্জামান আহত হন। পরে র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
গোলাগুলি শেষে ঘটনাস্থলে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা পরবর্তীতে ছবির সঙ্গে মিলিয়ে দেখি গুলিবিদ্ধ ওই যুবক ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের ইউনুস শেখের ছেলে, মাদক ব্যবসায়ী সোহরাব হোসেন। সোহরাব হত্যা, অস্ত্র, ডাকাতি ও হত্যাচেষ্টাসহ ১৩ মামলার আসামি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed