Main Menu

বিশ্ব বাঘ দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক : আজ ২৯ জুলাই, বিশ্ব বাঘ দিবস। এবারের প্রতিপাদ্য হচ্ছে-‘বাঘ বাঁচাই, বাঁচাই বন, রক্ষা করি সুন্দরবন’। সর্বশেষ শুমারি অনুসারে, বিশ্বের মধ্যে বাঘ সংরক্ষণে ভারত বর্তমানে প্রথম স্থান অধিকার করেছে। বাংলাদেশে বাঘ বলতে আমরা প্রধানত সুন্দরবনের ‘রয়েল বেঙ্গল টাইগার’কেই বুঝি।

২০১০ সালে জানুয়ারি মাসে থাইল্যান্ডের হুয়ানে অনুষ্ঠিত হয় টাইগার রেঞ্জ দেশগুলোর ‘এশিয়া মিনিস্ট্রিয়াল কনফারেন্স’। এখান থেকে সিদ্ধান্ত গৃহীত হয়, প্রতিবছর ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস পালিত হবে। ওই সাল থেকে এ দিবসটি পালিত হয়। সম্মেলনে বাঘ সংরক্ষণে ৯ দফা পরিকল্পনা গৃহীত হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে, ২০২০ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করা।

বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০০৪ সালের গবেষণায় সুন্দরবনে বাঘ ছিল ৪৪০টি। ২০১৫ সালে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘ গণনা করা হয়। এতে ১০৬টি বাঘের অস্তিত্ব পাওয়া যায়। ২০১৬ সালে আমেরিকার দাতা সংস্থা ইউএসএআইডি’র অথার্য়নে বাঘ প্রকল্পের মাধ্যমে ক্যামেরার সাহায্যে গণনার কাজ হাতে নেয়া হয়।

জানা যায়, রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা গণনায় সুন্দরবনে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয় শুমারি। ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে এ শুমারির মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে মে মাসে। কিন্তু দুই মাসেও শুমারির ফল প্রকাশ করা হয়নি। যে কারণে বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য জানা সম্ভব হচ্ছে না। তবে আগামী বছরের প্রথম দিকে ফলাফল প্রকাশের সম্ভাবনার কথা বলছেন কর্তৃপক্ষ।

এবার বাঘ দিবসের কমর্সূচির মধ্যে রয়েছে, আজ সকাল ১০টায় শহিদ হাদিস পার্ক থেকে বণার্ঢ্য র‌্যালির পরে খুলনা অফিসার্স ক্লাবে আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবতর্ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন খুলনা সিটি করপোরেশনের নব-নিবাির্চত মেয়র তালুকদার আব্দুল খালেক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবতর্ন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। সভাপতিত্ব করবেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী।

Share





Related News

Comments are Closed