Main Menu

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদিতে সড়ক দুর্ঘটনায় মো. নাসির শেখ (৩২) নামে নড়াইলের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির শেখ কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের কদমতলা গ্রামের বদিয়ার শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের জিজান শহরে একটি কোম্পানিতে চাকরি করতো নাসির। সকালে বন্ধুর সঙ্গে খাবার কেনার জন্য একটি হোটেলে যাচ্ছিল সে। পথে একটি লরি (বড় ট্রাক) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার বন্ধু অপর বাংলাদেশি যুবক আহত হয়েছে। আহত যুবকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। চার ভাইবোনের মধ্যে নাসির ছোট। তার ৭ বছরের একটি মেয়ে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের বাবা বদিয়ার শেখ বলেন, দেড় বছর আগে নাসির সৌদিতে যায়। গত বছর দেশে এসে ২ মাসের ছুটি কাটিয়ে ডিসেম্বরে আবার সৌদিতে ফিরে যায়। সৌদি থেকে নাসিরের বন্ধু ফোন করে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed