Main Menu

মজম্মিল আলীর খুনীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

দক্ষিন সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের সত্তিঘর গ্রামের হাজী মজম্মিল আলী গেদা মিয়ার খুনীদের গ্রেফতারের দাবীতে মোগলাবাজার এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার বিকেলে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মোগলাবাজর ব্যবসায়ী সমিতির সভাপতি নিমার আলীর সভাপতিত্বে ও ছাত্র জমিয়ত নেতা কে এম তাহমীদ হাসানের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখন দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের অধ্যাপক মুহিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম ফয়সল, মোগলাবাজার ইউপির ৩নং ওয়ার্ড সদস্য আইয়ুব হোসেন, মোগলাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হিরন। বক্তব্য রাখেন যুব নেতা হেলাল আহমদ, বিশিষ্ট মুরব্বী ছালেহ আহমদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার টুটু মিয়া, মুক্তিযোদ্ধা রাজু মিয়া, বিশিষ্ট মুরব্বী গোলাব হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি সালাহ উদ্দিন, জাবেদ আহমদ, রাসেল মুহাম্মদ, জাকারিয়া আহমদ, আমির হোসেন, নূর উদ্দিন, এনামুল হক, সুলতান আহমদ টিপু, নূর উদ্দিন, আরিফ আহমদ, আশরাফুর রহমান, সুরমান আহমদ, শাহিন আহমদ, পারভেজ আহমদ প্রমুখ। মানববন্ধনে মোগলাবাজার এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে আব্দুল হাই লিলু মিয়া গংদের হামলায় হাজী মজম্মিল আলী গেদা মিয়া নিহত হন। কিন্তু নিহত হওয়ার দীর্ঘ এক মাস পার হয়ে যাওয়ার পরও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি মোগলাবাজার থানা পুলিশ। এ সুযোগে আসামীরা বাদীকে মামলা তুলে নেয়ার জন্য হুমকী দিচ্ছে। এতে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন। বক্তারা শান্তিপ্রিয় মোগলাবাজারকে শান্ত রাখতে অবিলম্বে খুনের সাথে জড়িতদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
উল্লেখ্য, গত ১৫ জুন শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ী ফেরার পথে মজম্মিল আলী গেদা মিয়ার উপর পূর্ব বিরোধের জের ধরে আব্দুল হাই লিলু গংরা হামলা চালায়। হামলায় মজম্মিল আলী গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় মজম্মিল আলী গত ২০ জুন বুধবার ভোর সোয়া ৫টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
হামলার ঘটনায় গত ১৮ জুন নিহত মজম্মিল আলী গেদা মিয়ার পুত্র আমীর হোসেন বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মোগলাবাজার থানা পুলিশ অভিযোগটি এজাহাভুক্ত করেন। মামলা নং- জিআর-৫৯।

Share





Related News

Comments are Closed