চার জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের সঙ্গে কুমিল্লায় দুই ডাকাত ও রাজবাড়ীতে চরমপন্থি, র্যাবের সঙ্গে সিরাজগঞ্জে ডাকাত এবং টাঙ্গাইলে দুই গ্রুপ মাদক ব্যবসায়ীর কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুলাই) মধ্য রাত থেকে শুক্রবার (২৭ জুলাই) ভোর রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
কুমিল্লার গোয়েন্দা পুলিশ-ডিবির উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ জানান, তিতাস উপজেলার নারান্দিয়া এলাকার কবরস্থানের কাছে ১২/১৩ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এবং তিতাস থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ সাত ডাকাতকে আটক করে, অন্যরা পালিয়ে যায়। এর মধ্যে গুলিবিদ্ধ দুইজনকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধে নিহতেরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার উত্তর মানিকনগরের খোরশেদের ছেলে আল-আমিন (৩০) ও কুমিল্লার বুড়িচং থানার কংশনগর চরেরপাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে এরশাদ (৩২)।
রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম বলেন, বৃহস্পতিবার গভীর রাতে চরমপন্থি লালন ও তার দলের অন্য সদস্যরা পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর তীরে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে চরমপন্থি দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় লালন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লালন হালদার (৪০) পাবনা জেলার সুজানগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত জীতেন হালদারের ছেলে। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান জানান, বৃহস্পতিবার (২৬ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার পাইকপাড়ার শ্মশানঘাট এলাকায় বন্দুকযুদ্ধে হজরত আলী (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি শুটার গান, ১৪টি কার্তুজ, একটি কুড়াল, একটি হাসুয়া ও তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
এদিকে টাঙ্গাইলে দুই গ্রুপ মাদক ব্যবসায়ীর কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed