শায়েস্তাগঞ্জে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিখোঁজ হওয়ার একদিন পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ধানক্ষেতে সাদিয়া আক্তার (৬) নামে এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া উপজেলার বিরামচর গ্রামের আব্দুল শহীদের মেয়ে।
নিহতের ভাই ওয়াহিদ মিয়া জানান, গত বুধবার সকালে সাদিয়া স্থানীয় মক্তবে পড়তে যায়। বেলা বাড়লে সে ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে তার স্বজনরা। এ পর্যায়ে ফায়ার সার্ভিস ও সিলেট থেকে ডুবুরি এনে পুকুরেও খোজ নেয়া হয়। বুধবার রাত পর্যন্ত তার কোন সন্ধান না পাওয়ায় রাতে তার ভাই শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ধান ক্ষেতে বস্তাবন্দী মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, মরদেহের মুখ এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় বিরামচর সাবেহবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন এবং মোয়াজ্জিন শামীম আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed