Main Menu

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখা যাবে শুক্রবার

বৈশাখী নিউজ ডেস্ক : এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখার অপেক্ষায় বিশ্ববাসী। শুক্রবার (২৭ জুলাই) টানা দু’ঘন্টা ধরে এই চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে। ওই দিন সম্পূর্ণ লাল রঙের চাঁদের দেখা মিলবে।

যখন চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী এসে পড়বে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়বে। সূর্যের সাদা আলো যখনই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে এসে পড়বে তখন পৃথিবীর নীল রঙের সঙ্গে মিশবে সূর্যের সাদা আলো। আলোক বিচ্ছুরণ হবে। সৃষ্টি হবে লাল আলোর। এতেই রঙেই রাঙা হবে চাঁদ।

জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, টানা ১০৩ মিনিট ধরে ঘটবে এই মহাজাগতিক ঘটনা, যা দীর্ঘতম চন্দ্র গ্রহণের থেকে চার মিনিট কম। পূর্ব আফ্রিকা, মধ্য প্রাচ্য, মধ্য এশিয়ায় সবথেকে পরিষ্কার দেখা যাবে গ্রহণ।

আমেরিকায় ৮৩ মিনিট দেখা গেলেও ওই সমস্ত অঞ্চলে পুরো ১০৩ মিনিট ধরেই উপভোগ করা যাবে চন্দ্রগ্রহণ।

ব্রিটেনের সময় অনুযায়ী রাত সাড়ে আটটায় গ্রহণ শুরু হবে। চলবে রাত ১০টা ১৩ পর্যন্ত। তারপর থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।

Share





Related News

Comments are Closed