দিরাইয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলার কর্নগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় জমসেদ খাঁ (৪০) নামের একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকাল ৪টার দিকে গ্রামের সামনে দিরাই-মদনপুর সড়কের কর্নগাও পয়েন্টে এই দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
গুরুতর আহতদের আলমগীর খা ও আলম খাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত জমশেদ খা কর্নগাও গ্রামের ওসমান খা’র ছেলে।
রাস্তার পাশের পয়েন্টের আব্দুল্লাহ মিয়ার দোকান ঘরে সালিশ বৈঠক চলাকালীন সময়ে গ্রামের আবুল ওয়াফার লোকজন বৈঠকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের আবুল ওয়াফা ও আলম খা’র লোকজনের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তি করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। কর্নগাঁও বাজারে আব্দুল্লাহ মিয়ার ঘরে আয়োজিত সালিশে উভয় পক্ষের লোক বসেছিলেন। সালিশে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের আঘাতে আলম খা’র পক্ষের জমসেদ খা’সহ ৫ জন আহত হন। দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসার পথেই জমসেদ খা মারা যান।
দিরাই থানার ওসি মোস্তফা কামাল হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed