৮০০ টাকায় ওয়ালটনের শক্তিশালী ব্যাটারির ফোন
বৈশাখী নিউজ ডেস্ক: শক্তিশালী ব্যাটারির সাশ্রয়ী মূল্যের নতুন আরেকটি ফিচার ফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। বাংলাদেশে তৈরি ওই ফোনের মডেল ‘ওলভিও এল২৫’। আকর্ষণীয় ডিজাইনের ফোনটির দাম মাত্র ৮১০ টাকা। বেশ কয়েকটি ভিন্ন রঙে ফোনটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
ওয়ালটনের সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এই ফোনে ব্যবহৃত হয়েছে ১৮০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। ফলে দীর্ঘ সময় ধরে কথা বলা, টর্চলাইট ব্যবহার, গান কিংবা রেডিও শোনা, ফেসবুক ও ইন্টারনেট ব্রাউজিং করা যাবে নিশ্চিন্তে।
ডুয়াল সিমের ফোনটিতে রয়েছে ১.৭৭ ইঞ্চির ডিসপ্লে। ব্যবহারকারীর স্মরণীয় সব মুহূর্ত ধরে রাখতে আছে ডিজিটাল ক্যামেরা। রয়েছে বিল্ট-ইন ফেসবুক। ছবি, ভিডিও বা ফাইল আদান-প্রদানের জন্য আছে ব্লুটুথ। বিরক্তিকর ও অনাকাক্সিক্ষত নাম্বার থেকে কল আসা বন্ধ করতে রয়েছে ব্লাকলিস্ট। গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নাম্বার সহজেই খুঁজে পেতে আছে হোয়াইট লিস্টের সুবিধা। রাতের আঁধারে নিরাপদে চলার জন্য রয়েছে উজ্জ্বল আলোর এলইডি টর্চ। কল বা মেসেজ নোটিফিকেশনে ব্যবহার করা যাবে কি-প্যাড ও টর্চলাইট।
গান, ছবি বা ভিডিও সংরক্ষণে ফোনটি ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে অটোমেটিক কল রেকর্ডিং, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার। ফোনটিতে রয়েছে রেকর্ডিংসহ ওয়্যারলেস এফএম রেডিও, সাউন্ড ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।
ওয়ালটন সূত্রে জানা গেছে, দেশে তৈরি এই ফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। ফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি দেখা দিলে এটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪ তো থাকছেই। ৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া থাকছে এক বছরের রেগুলার ওয়ারেন্টি।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed