ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৮ আগস্ট
বৈশাখী নিউজ ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের সুবিধার্থে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানান রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
রেলমন্ত্রী বলেন, ৮ আগস্ট বিক্রি হবে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট বিক্রি হবে ১৮ আগস্টের টিকিট। এভাবে ১০, ১১ ও ১২ আগস্ট পর্যায়ক্রমে টিকিট মিলবে ১৯, ২০ এবং ২১ আগস্টের টিকিট।
ফিরতি টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে ১৫ আগস্ট থেকে। ফিরতি টিকিট ১৫ আগস্টে পাওয়া যাবে ২৪ আগস্টের টিকিট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।
রেলমন্ত্রী জানান, এবার ঈদে যাত্রীদের নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার জন্য জোড়া ট্রেন দেওয়া হবে। তিনি আরো বলেন, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ২৬টি কাউন্টারের মাধ্যমে টিকেট বিতরণ করা হবে। এই ২৬টির মধ্যে নারীদের জন্য আলাদা দুটি কাউন্টার সংরক্ষিত থাকবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট নিতে পারবেন। বিক্রি হওয়া টিকেট ফেরত নেওয়া হবে না। প্রতিদিন সকাল আটটা থেকে এই টিকেট বিক্রি শুরু হবে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed