বাজারে হোন্ডার সবচেয়ে কম দামি বাইক
বৈশাখী নিউজ ডেস্ক : বাজারে এলো হোন্ডার সবচেয়ে কম দামি বাইক। বাইকটির মডেল হোন্ডা নাভি।
২০১৬ সালে এই মডেলটি সর্বপ্রথম বাজারে আসে। এবার এর আপডেটেড ভার্সন বাজারে আসলো। নতুন ভার্সনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যা একে করেছে আরো আকর্ষণীয়।
জাপানি হোন্ডা নাভিতে রয়েছে ৭.৭২ হর্সপাওয়ারের ১০৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। নতুন এডিশনে বাইকটির সামনে টেলিস্কোপিক ফর্ক রয়েছে আর বাইকের পিছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এতে টিউবলেস টায়ার রয়েছে।
২০১৮ ভার্সনের হোন্ডা নাভিতে ফুয়েল গেজ ও মেটাল মাফলার যুক্ত করা হয়েছে। এরই সঙ্গে একটি লাল রঙের কুশন স্প্রিং যুক্ত করা হয়েছে। একাধিক নতুন ফিচারের সঙ্গেই নতুন দুটি আলাদা আলাদা গ্রাফিক্স ও রঙে এটি পাওয়া যাচ্ছে।
ভারতের দিল্লিতে এক্স শো রুমে দাম ৪৪ হাজার ৭৭৫ রুপি।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed