মঙ্গলে তরল পানির লেকের সন্ধান
তথ্য প্রযুক্তি ডেস্ক: সৌরজগতে পৃথিবীর নিকটতম গ্রহ মঙ্গলে প্রথমবারের একটি তরল পানির লেকের সন্ধান পেয়েছেন গবেষকরা। লাল রঙয়ের গ্রহটির দক্ষিণ মেরুর বরফ আচ্ছাদিত অঞ্চলে মাটির নিচে ২০ কিলোমিটার জায়গাজুড়ে এই লেক বিস্তৃত বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। মঙ্গলের কক্ষপথে থাকা রাডারের মাধ্যমে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই পানির সন্ধান পেয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো কিউরিওসিটি রোভারের পাঠানো ছবিতে মঙ্গলপৃষ্ঠে পানিপ্রবাহ থাকার চিহ্ন পাওয়া গেলেও প্রথমবারের মতো তরল পানির সন্ধান পাওয়া গেল।
নতুন গবেষক দলের নেতৃত্ব দেওয়া ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিকসের অধ্যাপক রবার্টো অরোসেই বলেন, ‘এই পানির লেকটি খুব সম্ভবত বেশি বড় নয়।’ মাটির কত গভীরে লেকটি রয়েছে তার হিসাব জানা না গেলেও ধারণা করা হচ্ছে কমপক্ষে এক মিটার গভীরে পানির এই লেকটি রয়েছে।
অধ্যাপক অরোসেই বলেন, ‘সত্যিকার পানির আধারের যাবতীয় গুণ নতুন এই আবিষ্কারের মধ্যে রয়েছে। এটি একটি লেক। বরফ আর পাথরের ভাঁজে আটকে থাকা কোনও বরফগলা পানি নয়।’
এই তরল পানির বৈশিষ্ট্য পর্যালোচনা করে বিজ্ঞানীরা মঙ্গলে প্রাণ থাকার সম্ভাবনা বা অতীতে সেখানে প্রাণ থাকার বিষয়ে আরও বিশদ ধারণা লাভ করতে পারেন। এর আগে বিজ্ঞানীরা মঙ্গলপৃষ্ঠের গভীরে ব্যাকটেরিয়ার জীবাশ্মের সন্ধান পেয়েছেন।
গবেষক দলের প্রধান রবার্টো অরোসেই বলেছেন, লেকের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পেতে দেড় কিলোমিটার পর্যন্ত বরফ খুঁড়তে সক্ষম একটি রোবট পাঠানো দরকার। এজন্য কিছু প্রযুক্তিগত উন্নয়ন জরুরি। সূত্র: বিবিসি।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed