চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।
বুধবার (২৫ জুলাই) দিবাগত রাতে নগরীর খুলশী থানাধীন রেলওয়ে ক্যান্টিনগেট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী এসপি মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের মধ্যে জাকির হোসেন (৩১) ও ডালিম শেখ (২৯) নামে দু’জনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় পাওয়া যায়নি। জাকির ও ডালিমের বাড়ি বাগেরহাটের মোঘলগঞ্জে বলে জানা গেছে।
এদের মধ্যে জাকিরের বিরুদ্ধে ঢাকার ওয়ারী থানায় একটি মাদক মামলা এবং ডালিমের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় দুটি মামলা দায়ের আছে। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে।’
তিনি আরো জানান, ওই তিনজন প্রাইভেটকারে যাচ্ছিলেন। র্যাবের টহলরত সদস্যরা তাদের থামার সংকেত দেন। কিন্তু তারা গাড়ি না থামিয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ পাওয়া যায়।
র্যাবের দাবি, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, গুলি ও ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ছাড়া প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় র্যাবের কয়েকজন সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed