সন্ত্রাস-মাদক বন্ধে কোনো দল দেখবেন না : প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেছেন, সন্ত্রাস ও মাদক বন্ধে কোন দল দেখবেন না। কেউ যদি বাধা দেয় তাহলে সরাসরি অামার সঙ্গে যোগাযোগ করবেন। অাপনারা জনগণের সেবক। জনগণের পয়সায় অাপনাদের বেতন হয়। তাদের জন্য কাজ করবেন। একটি সরকার টানা দুইবার দায়িত্ব পালন করলে দেশের যে উন্নয়ন হয় অাওয়ামী লীগ সরকার তার উৎকৃষ্ট প্রমাণ।
অাজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প, কমিউনিটি ক্লিনিক, শিক্ষা ও সামাজিক উন্নয়নে বেশি গুরুত্ব দিতে হবে। অামাদের দেশে ছোট ছোট জমি চাষ করার চাইতে কিভাবে জমি বড় করে সমবায়ভিত্তিক চাষাবাদ করা যায় তা দেখতে হবে। এছাড়া কৃষি প্রক্রিয়াজাতকরণের ওপর গুরুত্ব দিতে হবে। এটা হলে বাংলাদেশের কৃষিপণ্য যেমন বিদেশে মার্কেট পাবে তেমনি দেশেও বিক্রি করতে পারবো।
তিনি বলেন, বাংলাদেশকে আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম অায়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে চাই। এজন্য সকলকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত অারা সাদেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মো. নজিবুর রহমান ও মন্ত্রিপরিষদ সচিব শফিউল অালম। এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার নুর উর রহমান, জেলা প্রশাসকদের পক্ষ থেকে চুযাডাঙ্গার জেলা প্রশাসক জিয়া উদ্দিন অাহমেদ, মুন্সিড়ঞ্জের জেলা প্রশাসক বেগম শায়লা ফারজানা ও নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান বক্তব্য রাখেন।
সম্মেলনে বিভিন্ন জেলা-উপজেলায় জেলা প্রশাসকদের কর্মকাণ্ডের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
Related News
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More



Comments are Closed