রুশনারা আলী ঢাকা আসছেন আজ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী এমপি আজ শনিবার রাতে ঢাকা আসছেন। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে এই সফর করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিনি ঢাকা এলেও তার আনুষ্ঠানিক সফর শুরু হবে রোববার। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের নয়টি রেল কোম্পানির বাণিজ্যিক প্রতিনিধি দল রুশনারা আলীর নেতৃত্বে বাংলাদেশ সফর করে।
বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী ২০১২ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে নিয়োগ পান। গত বছর তিনি টানা তৃতীয় মেয়াদে এমপি নির্বাচিত হন।
বাংলাদেশের রফতানি পণ্যের তৃতীয় বৃহত্তম গন্তব্য যুক্তরাজ্য। দুই দেশের বাণিজ্য দুই দশমিক ৩০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। জ্বালানি, অবকাঠামো, ব্যাংকিং ও শিক্ষা খাতে শতাধিক ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে কাজ করছে। সংশ্নিষ্টরা বলছেন, রুশনারা আলীর সফর বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed