বিশ্বনাথে জুয়াড়ি ও পলাতক আসামীসহ আটক ১০
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৭ জুয়াড়িসহ ১০জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জুয়াড়িরা হলো- জুয়াড়ি মৌলভী বাজার জেলার রাজনগর থানার উত্তরভাগ গ্রামের মৃত সুধির রঞ্জন দেবের ছেলে কানাই দেব (৪৫), বিশ্বনাথ উপজেলার হোসেনপুর উত্তরপাড়া গ্রামের সোনাফর আলীর ছেলে তাজুল ইসলাম (২৮), একই উপজেলার তবলপুর পিয়ারাইল গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে আবুল হোসেন (৩২), তবলপুর উত্তরপাড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে আয়না মিয়া (৩৫), তবলপুর মাঝপাড়া গ্রামের মৃত ছফর আলীর ছেলে বশির মিয়া (৪৫), মছেধর গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে সিরাজ মিয়া সিরন (৫২), সিলেট জালালবাদ থানার গোবিন্দপুর উত্তরপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে দুদু মিয়া (৫৫)। তাদেরকে উপজেলার মুফতির বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।
এদিকে, অপর অভিযানে উপজেলার সিংগেরকাছ এলাকা থেকে ৪ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ একজনকে আটক করা হয়। আটককৃত ঝান্টু বিশ্বাস (৩০) উপজেলা দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছর পশ্চিমপাড়া গ্রামের জগীন্দ্র বিশ্বাসের ছেলে। এছাড়া এই অভিযানে পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়াড়ি ও একজন মাদক ব্যবসায়ী ও দুই ওয়ারেন্টভূক্তকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed