Main Menu

সিলেট শিক্ষা বোর্ডে পাশ ৬২.১১, জিপিএ ৫- ৮৭৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশের ন্যায় এবার সিলেটেও পাশের হার কমেছে। সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ৬২.১১। জিপিএ ৫ পেয়েছে ৮৭৩ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা ১২টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।

এসময় তিনি বলেন, পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। এতে করে শিক্ষার গুনগত মান বৃদ্ধি পেয়েছে বলে তিনি মনে করেন।

এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ড থেকে মোট ৭১ হাজার ৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এদের মধ্যে পাশ করেছে এরমধ্যে পাস করেছে ৪৪ হাজার ১শ’ ২৭ জন।

গতবার পাশের হার ছিল ৭২.০৩ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ছিল ৭০০ জন। এবার তা কমে দাড়িয়েছে ৬২.১১ শতাংশে।

অন্যদিকে সিলেটে মোট জিপিএ ৫ পেয়েছে ৮৭৩ শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৫৩৪ ও মেয়ে ৩৩৯ জন।

প্রসঙ্গত, শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে দশটি শিক্ষা প্রতিষ্ঠান। তবে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করতে পারেনি।

Share





Related News

Comments are Closed