বিশ্বনাথে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিকের জিডি
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলাদল নেত্রী বেগম স্বপ্না শাহিনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেছেন সিনিয়র ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক। নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে বুধবার (১৮ জুলাই) সন্ধ্যায় তিনি এই ডায়েরী (নং-৯২০) করেন।
ডায়েরীতে উল্লেখ করা হয়, সরকারী উন্নয়নমূলক কাজে অনিয়ম, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অর্থ আত্মসাৎ করা ও সরকারী নলকূপের পাম্প খুলে নেয়ার অভিযোগ এনে উপজেলার পুরানগাঁও গ্রামের হোসাইন আহমদ শাহিনের স্ত্রী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভুক্তভোগিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন। এ সংক্রান্ত সংবাদ জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ হলে মহিলা ভাইস চেয়ারম্যান ও তার অনুসারীরা সিনিয়র ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিককে ভয়ভীতি ও হত্যার হুমকী দিয়ে আসছেন। যার ফলে তিনি, তার ভাইবোন ও স্ত্রী নিয়ে চরম আতংকে আছেন।
এ ব্যাপারে কথা বলতে থানার ওসি শামসুদ্দোহা পিপিএমের মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed