কক্সবাজারের হিমছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের হিমছড়িতে র্যাব ও বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভোরে র্যাব ও বিজিবি হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায়। সে সময় টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি সাদা কার আসছিল। তল্লাশি চৌকি থেকে সিগন্যাল দেয়া হলেও কারটি দ্রুতগতিতে সামনে চলে যায়। এরপর র্যাব-বিজিবিকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। তখন পাল্টা গুলি ছোড়া হলে তাতে দু’জন আহত হয়। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তাদের বহনকারী গাড়ি থেকে ইয়াবা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed