‘স্বামীর ডাকে সাড়া দিতে বাধ্য নন স্ত্রী’
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উচ্চ আদালত এক রায়ের পর্যবেক্ষণে জানিয়েছে, বিয়ে কোনো ব্যক্তিকে স্ত্রীর সঙ্গে যৌনতার অবারিত অধিকার দেয় না। যে কোনো সময় স্বামীর যৌন-ইচ্ছা মেটাতে স্ত্রী বাধ্য না।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দিল্লি হাই কোর্ট মঙ্গলবার (১৭ জুলাই) একটি মামলায় শুনানিতে ওই মন্তব্য করেছে।
বিচারপতি গীতা মিত্তাল ও বিচারপতি হরি শঙ্করের ওই হাই কোর্ট বেঞ্চে বলেছে, দাম্পত্য সম্পর্কের মধ্যেও যৌন সম্পর্কের ক্ষেত্রে নারী কিংবা পুরুষ উভয়েরই ‘না’ বলার অধিকার রয়েছে।
স্ত্রীর অসম্মতিতে শারীরিক সম্পর্ক অপরাধ হিসেবে গণ্য হবে কি হবে না- শুনানিতে আইনজীবীদের উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে আদালতের এই পর্যবেক্ষণ আসে।
বিচারকরা বলেন, বিয়ে মানে এই নয় যে নারীরা সব সময় শারীরিক সম্পর্কের জন্য তৈরি থাকবেন। এ ক্ষেত্রে নারীরও ইচ্ছা থাকা আবশ্যক।
আবার শুধু জোর করে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনই যে ধর্ষণ, তা মনে করার কারণ এখন নেই বলেও মন্তব্য করেছে আদালত।
পুরুষ কল্যাণ ট্রাস্ট নামে একটি এনজিওর স্ত্রীকে ধর্ষণ অপরাধ হিসেবে বিবেচনার বিরোধিতা করছিল শুনানিতে।
আদালতের যৌথভাবে আরআইটি নামে একটি এনজিও এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ওমেন অ্যাসোসিয়েশন ভারতের পেনাল কোডের ৩৭৫ নম্বর ধারাটি চ্যালেঞ্জ করে আবেদনটি করেছিল। ওই ধারায় বলা হয়েছে, স্ত্রীর সঙ্গে কোনো ব্যক্তির যৌনাচার ধর্ষণ বলে গণ্য হবে না।
ওই আবেদনের বিরোধিতায় পুরুষ কল্যাণ ট্রাস্ট শুনানিতে বলেছিল, বিয়ের পরও নারীদের যৌন সহিংসতা রক্ষায় যথেষ্ট আইন রয়েছে, ফলে ওই ধারাটির পরিবর্তন নিষ্প্রয়োজন।
মঙ্গলবার শুনানি শেষ হয়নি, আগামী ৮ অগাস্ট ওই মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন আদালত।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed