হাসপাতালে বেবি নাজনীন
বৈশাখী নিউজ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন অসুস্থ। ১৭ জুলাই মঙ্গলবার রাত আটটা নাগাদ তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার ভাই এনাম সরকারের বরাতে প্রথম আলো জানিয়েছেন, বেবি নাজনীন দুই দিন ধরে জ্বরে ভুগছেন। এ সময় তিনি বাসাতেই ছিলেন। কিন্তু গতকাল জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। শুরুতে জরুরি বিভাগের চিকিৎসকেরা বেবি নাজনীনকে দেখেছেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বুধবার সকালে হাসপাতাল থেকে জানা গেছে, প্রয়োজনীয় পরীক্ষার জন্য বেবি নাজনীনের শরীর থেকে রক্ত নেওয়া হয়েছে। আজ তার ফলাফল জানা যাবে। এরপর চিকিৎসকেরা তার জ্বরের কারণের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন।
বেবি নাজনীন বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে থাকেন। তার ছেলে মহারাজ অমিতাভ যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এ ছাড়া গান গাওয়ার জন্য প্রায়ই বিভিন্ন দেশে যান তিনি। এনাম সরকার জানিয়েছেন, মাসখানেক যাবৎ বেবি নাজনীন ঢাকায় আছেন।
রাজনীতির সঙ্গেও যুক্ত আছেন বেবি নাজনীন। তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed