বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রহমান নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় খলাগ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী জামাল উদ্দিনের ছেলে ও সিলেট কমার্স কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আব্দুর রহমান সিলেট থেকে মোটরসাইকেল চালিয়ে বিয়ানীবাজার পৌর শহরে যাওয়ার পথে মাথিউরার খলাগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর অহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, আব্দুর রহমান সিলেট কমার্স কলেজে এবার উচ্চ মাধ্যমিকে ভর্তি হন। মঙ্গলবার সন্ধ্যায় সে সিলেট থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি আসার পথে দুর্ঘটনায় মারা যায়। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সে বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলো।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed