সুনামগঞ্জে বিদ্যুৎপৃষ্টে দিনমজুরের মৃত্যু
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে হযরত আলী (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে একটি ইঞ্জিন নৌকায় বালি পাথর বুঝাই করে বিরামপুর গ্রামের পূর্বপাড়া নিবাসী কালা মিয়ার বাড়ীতে পৌছে দেয়। সেখান থেকে নৌকা নিয়ে বাড়ীতে ফিরে যাওয়ার প্রাক্কালে অসাবধানতা বশত: খালের উপর ঝুলে থাকা পল্লী বিদ্যুতের তারে হাত লেগে যায়। এতে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নৌকা থেকে ছিটকে পড়ে হযরত আলী। আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত হযরত আলী বিরামপুর গ্রামের মৃত মশ্রব আলীর ছেলে।
রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ও সংবাদকর্মী মাসুম আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ শুধু বিল নেয়ার জন্য গ্রাহকদের চাপ প্রয়োগ করে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এলাকায় বিদ্যুতের খুটি ও তার যত্রতত্র পড়ে থাকে। বার বার জানানোর পরও সময়মতো তদারকি না করায় তাদের গাফিলতির কারনে প্রায়শই দূর্ঘটনা ঘটে। নিরীহ দিনমজুর হযরত আলীর মৃত্যুর জন্য পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ দায়ী।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জিএম অখিল কুমার সাহা বলেন, আমি ঘটনাটি এইমাত্র অবগত হলাম। আমাদের কোন কর্মচারীর গাফিলতি আছে কিনা বিস্তারিত খোঁজ নিয়ে দেখবো।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed