Main Menu

গোলাপগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে পুকুরে ডুবে তামিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, মা লিপি বেগম রবিবার (১৫ জুলাই) বিকালে তার ছেলে তামিম আহমদকে নিয়ে ভাদেশ্বর মাইজভাগ গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। এখানে আসার কিছুক্ষণ পর তামিম বাড়ীর পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে পানি থেকে উদ্ধার করলেও বাঁচাতে পারেননি।

তামিমের বাড়ী বিয়ানীবাজার উপজেলার মাথিউরা এলাকায়। লিপি বেগমের দুই সন্তানের মধ্যে তামিম ছিল দ্বিতীয়। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed