জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী গুলিবিদ্ধ
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার বাইরাখেল সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছেন।
১৫ জুলাই রবিবার সকাল ১০টার দিকে সীমান্তের ১২৯৭ মেইন পিলার সংলগ্ন চানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নুর ইসলাম (২৮) উপজেলার নিজপাট ইউনিয়নের বাইরাখেল গ্রামের অাব্দুল্লাহর ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে রবিবার সকাল ৯টায় বাইরাখেল গ্রামের ১২৯৬ নং পিলার অতিক্রম করে একপর্যায় সীমান্তের ১২৯৭নং পিলার এলাকায় অবস্থান করে নুর ইসলাম ৷ এসময় ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ করে গুলি ছুড়লে নুর ইসলাম গুলিবিদ্ধ হয়। পরে তার সহযোগীরা চানঘাট হতে তাকে উদ্ধার করে সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে নুর ইসলাম সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেস।
জৈন্তাপুর উপজেলার লালাখাল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খলিল জানান ঘটনার খবর পেয়ে অামরা ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছি। কিন্তু এলাকাবাসী কেউ এ বিষয়ে অামাদের কিছু বলতে রাজী হয়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed