Main Menu

চট্টগ্রামে পানির ট্যাঙ্কে মা-মেয়ের লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে পানির ট্যাঙ্ক থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন মা আনোয়ারা বেগম (৯২) ও মেয়ে মেহেরুননেছা (৬২)। ওই বাড়িতে তারা দুইজনই থাকতেন।

রোববার (১৫ জুলাই) দুপুরে নগরীর আমবাগান এলাকার নিজ বাড়ির পানির ট্যাঙ্ক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে বাড়িতে গিয়ে তাদের সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। পরে বাড়ির পানির ট্যাঙ্কে তাদের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এতে তাদের লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে তাদের হত্যার পর লাশ পানির ট্যাঙ্কে ফেলে রাখা হতে পারে।

Share





Related News

Comments are Closed