ইবি’র নিয়োগ বাণিজ্য তদন্তে কমিটি গঠন
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো: মাহবুবুর রহমানকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য জানা গেছে।
তদন্ত কমটির অন্যান্য সদস্যরা হলেন ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মো: রেজওয়ানুল ইসলাম ও ইংরেজি বিভাগের প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে সার্বিক বিষয় তদন্তপূর্বক ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারীর নিকট প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed